এই 'বন্ড গার্ল'- কে চেনেন? হিন্দি ছবির নায়িকা হয়েছেন ইনি 
'ক্যাসিনো রয়্যাল'-এর কথা নিশ্চয় খেয়াল আছে। এই বন্ড ছবি দিয়ে জেমস বন্ডের চরিত্রে অভিনয়ের অভিষেক ঘটেছিল ড্যানিয়েল ক্রেগের। দুরন্ত
স্মার্ট-ড্যাশিং ড্যানিয়েল ক্রেগ যখন 'ক্যাসিনো রয়্যাল' সিনেমাটিতে হোটেলের বিচে স্নান করছিলেন তখন এক সুন্দরীর সঙ্গে তাঁর চোখাচোখি হয়। জেমস বন্ডের
সুঠাম চেহারা ওই সুন্দরীকে মজিয়ে দিয়েছিল। যার জেরে ওই সুন্দরী ড্যানিয়েল ক্রেগের বিছানায় সঙ্গীও হয়েছিলেন। যদিও, সুন্দরীর স্বামী যিনি ছবির
ভিলেন তিনি সমস্তটাই জানতে পারেন এবং সুন্দরী স্ত্রীকে খুন করেন। এই সুন্দরীর চরিত্রেই অভিনয় করেছিলেন ক্যাটেরিনা মুরিনো। ইটালিয়ান এই অভিনেত্রীর
রূপ এবং সৌন্দর্য বন্ডপ্রেমীদের মাতিয়ে দিয়েছিল। যারা 'ক্যাসিনো রয়্যাল' দেখে ক্যাটেরিনা মুরিনো-র দুঃখে কাতর হয়েছিলেন, তাঁদের জন্য এবার সুসংবাদ। কারণ
ক্যাটেরিনা মুরিনো এবার হিন্দি ছবির নায়িকার ভূমিকায়। রাজীব খান্ডেলওয়াল, গহর খানদের সঙ্গে 'ফিভার' নামে সাসপেন্স থ্রিলারে অভিনয় করছেন মুরিনো। ছোট
থেকেই হিন্দি ছবির ভক্ত তিনি। 'সালাম বোম্বে', 'দেবদাস', 'যোধা আকবর'-এর মতো ছবি দেখেছেন মুরিনো। হিন্দি ছবি করছেন বলে হিন্দি ভাষাটাও
শিখছেন তিনি। বন্ড গার্ল হয়ে যেভাবে সিনেমাপ্রেমীদের মনে জায়গা করেছিলেন মুরিনো, তেমনভাবেই বলিউডের মনেও স্থান করে নিতে চান তিনি। দেখুন
ভিডিও... 