তদন্ত রিপোর্টে ঢিলেমি, দেরিতে আসতে পারে শ্রীদেবীর দেহ 
শ্রীদেবীর দেহ দেশে ফেরানো ঘিয়ে তৈরি হয়েছে জটিলতা। ডেট সার্টিফিকেট তৈরি ও দুবাই পুলিশের ঢিলেমিতে পুরো প্রক্রিয়া দেরি হচ্ছে
বলে মনে করা হচ্ছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযাযী, প্রথমে পরিকল্পনা করা হয়েছিল, সোমবার সকালের মধ্যে দেহ নিয়ে আসা
হবে মুম্বইতে। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও এখনও দেশে ফেরেনি এই জনপ্রিয় অভিনেত্রীর নিথর দেহ। এখনও মর্গেই রয়েছে শ্রীদেবীর দেহ।
এই বিষয়ে অন্যান্য খবর শেষ দেখা হল না আর! জাহ্নবীর অবস্থার সাক্ষী রইলেন বলি-তারকারা চূড়ান্ত তদন্ত রিপোর্ট এখনও দুবাই পুলিশ
তৈরি করতে পারেনি বলেই দেহ ফিরিয়ে আনার প্রক্রিয়ায় দেরি হচ্ছে। রক্ত পরীক্ষা হয়ে গেলেও, সেই রিপোর্ট এখনও জমা পড়েনি। সূত্রের
খবর, দুবাই পুলিশ রবিবার বিকেল থেকে তদন্ত প্রক্রিয়া শুরু করে। যার ফলেই পুরো ব্যাপারে দেরি হচ্ছে। তবে সোমবার সন্ধ্যা মধ্যেই
দেহ মুম্বইতে নিয়ে আসা হবে বলে মনে করছে কপূর পরিবারের সদস্যরা। অন্যদিকে, শ্রীদেবীকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর মুম্বইয়ে বাড়িতে হাজির
হয়েছেন বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীরা। বাড়ির বাইরেও ভিড় জমিয়েছেন শ্রীদেবীর ভক্তরা। 