করিনার ছেলের ভাইরাল এই ছবির পিছনে লুকিয়ে রয়েছে মারাত্মক সত্যি 
২০ ডিসেম্বর সকাল ৭টা ৩০-এ মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন করিনা কপূর। সন্তানলাভের আনন্দে ভেসে যান করিনা
এবং তাঁর স্বামী সেফ আলি খান। শুধু তাঁরাই নন, তাঁদের সঙ্গে উচ্ছ্বসিত হয়ে ওঠেন সেফ-করিনার ভক্তেরাও। তাঁরা সোশ্যাল মিডিয়ায় আবদার
করতে থাকেন, সন্তানের কী নাম রাখছেন সেফ-করিনা, তা যেন তাঁরা জানান। সেই আবদার রেখে পতৌদি দম্পতি জানিয়ে দেন, পরিবারের নতুন
সদস্যের নাম তাঁরা তৈমুর রাখবেন বলে স্থির করেছেন। ভক্তদের তরফে ওঠে দ্বিতীয় আবদার - সদ্যোজাতের ছবি দেখতে চান তাঁরা। তারপরেই
সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সংবাদমাধ্যমে একটি ছবি ভাইরাল হয়ে যায়। সেই ছবিতে দেখা যায়, একটি সদ্যোজাত শিশুর পাশে শুয়ে রয়েছেন
করিনা। দেখে বোঝাই যাচ্ছে, পরিবেশটি একটি হাসপাতালের। ছবিটি নিশ্চিতভাবে সেফ-করিনার সন্তানের বলে ধরে নিয়ে ভক্তেরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন। কিন্তু আজ
ভক্তদের হতাশ করে পতৌদি পরিবারের তরফে এবিপি নিউজ-কে বলা হয়, ছবিটি একেবারেই ভুয়ো। করিনার ছেলের কোনও ছবি কোনও সংবাদমাধ্যম বা
সোশ্যাল মিডিয়ায় এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি। যে ছবিটি সন্তানসহ করিনার ছবি বলে বাজারে ছড়িয়েছে, তা একেবারেই মর্ফড এবং ফোটোশপের
কারসাজি। পতৌদি পরিবারের মুখপাত্র এবিপি নিউজ-কে জানান, ছবিটি একটু খুঁটিয়ে দেখলেই বোঝা যায়, ছবিটি ভুয়ো। কিন্তু ঘটনাচক্রে এই ছবিটিকেই সত্যি
বলে ধরে নিয়ে, ভক্তেরা বিপুল পরিমাণে শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। 