বিখ্যাত পরিচালকের মৃত্যুর দেড় বছর পর ভাইয়ের ডেথ সার্টিফিকেট, জেনে নিন আসল ঘটনা 
বাবা ছিলেন বিখ্যাত লেখক। দাদা ছোট থেকেই আকৃষ্ট সিনেমার প্রতি। কম বয়স থেকেই ছবি বানাতে শুরু করেন। সম্প্রদান থেকে
কাগজের নৌকো, বহু ছবিতেই তিনি রেখে গিয়েছেন প্রতিভার স্বাক্ষর। পেয়েছেন সঅগুনতি পুরস্কারও। ২০১৫ সালে রোগভোগের পর আকস্মিক মৃত্যু স্তম্ভিত করেছিল
টলিউডকে। তিনি বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়। বাবা দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের কাহিনি অবলম্বনে, দাদার স্মরণে ভাই রাজাদিত্য বন্দ্যোপাধ্যায় বানিয়েছেন স্বল্পদৈর্ঘের ছবি 'ডেথ সার্টিফিকেট'। ইতিমধ্যেই
লন্ডন মান্থলি ফিল্ম ফেস্টিভ্যাল ও লস অ্যাঞ্জেলেস সিনে ফেস্টে নির্বাচিত হয়ে কুড়িয়েছে বিদেশি দর্শকের উচ্ছ্বসিত প্রশংসা। অন্যান্য ছোট ছবির থেকে
এই ছবি সত্যিই অন্য মাত্রার। শুধুমাত্র ছবি বানানোর তাড়নায় নয়, রাজাদিত্যর কাছে এই ছবি আসলে এক মশালের মতো বয়ে নিয়ে
চলা। যে আগুন তিনি নিভতে দিতে চান না কখনও। কোনওদিনও। 