একশো পার... 
ভারতে মুক্তির পর ১০০দিন পার করে ফেলল 'দ্য জাঙ্গল বুক'। এই প্রথম কোনও হলিউড ল্বকবাস্টার এতদিন ধরে ভারতীয় সিনেমা
হল দখল করে রাখার রেকর্ড তৈরি করল। গত ৮ এপ্রিল ভারতে মুক্তি পেয়েছিল জন ফ্যাভেরু পরিচালিত 'দ্য জাঙ্গল বুক'। আমেরিকায়
মুক্তির এক সপ্তাহ আগেই। ভারতে এখনও পর্যন্ত প্রায় ২৬০ কোটি টাকারও বেশি ব্যবসা করে ফেলেছে ছবিটি! এ দেশে এখনও ৪০টিরও
বেশি হল'এ দেখানো হচ্ছে 'দ্য জাঙ্গল বুক'। 