টেলি-নায়িকা তানিয়ার 'বেবিডল' অবতার, দেখুন ছবি 
'দুগগা দুগগা' ধারাবাহিকে তানিয়া গঙ্গোপাধ্যায়ের 'অন্নপূর্ণা' রূপ কি বাংলা টেলিভিশনের দর্শক ভুলতে পেরেছেন? সম্ভবত না। এই সুন্দরী টেলি-তারকাকে দেবী
রূপটি এত সুন্দর ছিল যে 'কে আপন কে পর' ধারাবাহিকের অত্যন্ত নেগেটিভ চরিত্রও সেই মুগ্ধতাকে কাটাতে পারেনি। তানিয়া মানেই স্নিগ্ধ-সুন্দর
ভারতীয় লুক এমন একটা ইমেজ কিন্তু এখনও রয়েছে। তাছাড়া ধারাবাহিকের চরিত্রগুলির লুকসেটিং এমনই হয়েছে যে খুব কম সময়েই তাঁকে ওয়েস্টার্ন
পোশাকে দেখা গিয়েছে। কিন্তু বাস্তবে তিনি যে ওয়েস্টার্ন পরতে বেশ ভালবাসেন সেটা আর কেউ না হোক, তাঁর ফ্যানেরা নিশ্চয়ই জানেন।
আপাতত এই সুন্দরী ছুটি কাটাচ্ছেন প্রিয়জনদের সঙ্গে। কিছুদিন আগেই বান্ধবী, টেলি-তারকা লাবণী ভট্টাচার্যের সঙ্গে ঘুরে এলেন পাহাড় থেকে। এখন তাঁর
ডেস্টিনেশন সমুদ্রসৈকত। প্রাণভরে সমুদ্রস্নান ও তাজা হাওয়ায় আনওয়াইন্ড সেশন। ছবিঃ তানিয়ার ফেসবুক পেজ থেকে তানিয়াকে শাড়িতেই বেশি দেখেছেন টেলি-দর্শক কিন্তু
ওয়েস্টার্ন ওয়্যার দারুণ ক্যারি করেন তিনি। নীচের এই ছবিটি তিনি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় এবং তার পরেই তাঁকে 'বেবিডল' বলেছেন
লাবণী। তানিয়া অবশ্য এই লেগপুলিংয়ে বেশ মজা পেয়েছেন। ফেসবুকের কথোপকথনেই সেটা ধরা পড়েছে। ছবিঃ তানিয়ার ফেসবুক পেজ থেকে 