মিষ্টি কথায় 'বিজয়া' সারলেন কৌশিক, দেখে নিন ভিডিও 
'বিজয়া' মুক্তি পাবে আর কিছুদিনের মধ্যেই। পরিচালক-অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় জানালেন 'বিসর্জন'-এর সাফল্যের পরে এবার আসছে 'বিজয়া'। ছবির অন্যতম চরিত্র
গণেশ মণ্ডলের কথা বলতে গিয়ে কৌশিক জানালেন, গণেশের চরিত্র 'রসগোল্লা' ছবির নবীন চরিত্রটির 'আম সন্দেশ'-এর মতো। এবার দর্শক বলবে গণেশের
চরিত্র কেমন। এই বিষয়ে অন্যান্য খবর স্বজন পোষণের পর আবার কোন বলিউড বিযয়ে মুখ খুললেন কঙ্গনা, দেখে নিন ভিডিও -
পরিচালক আরও জানালেন, 'বিসর্জন'-এর গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই 'বিজয়া'র শুরু। 'রসগোল্লা'তে ছেলে উজানের অভিনয় কেমন লেগেছে? উত্তরে বাবা
কৌশিকের উত্তর, ছেলে বলে বলছি না। তবে উজানের কাজ ভাল লেগেছে। দর্শক যখন এই মিষ্টি প্রেমের ছবি দেখে আপ্লুত হচ্ছে,
বাবা হিসেবে গর্ববোধ করছি। এতদিন চূর্ণী বা আমার ছবির পোস্টার দেখেছি। এবার উজানের পোস্টার দেখে একটু বেশিই আনন্দ হচ্ছে, আসলে
স্নেহ নিম্নগামী। তাহলে কি উজানকে কি আবারও দেখা যাবে রুপোলি পর্দায়? কৌশিক জানালেন, উজানকে মানায় এমন চরিত্র যদি পাওয়া যায়,
তবে অবশ্যই উজানের সঙ্গে আবারও কাজ করবেন তিনি। এমনই নানা ব্যক্তিগত বিষয় নিয়ে তিনি আড্ডা দিলেন এবেলা.ইন এর সঙ্গে। দেখে
নিন ভিডিও - 