সলমনের কাছ থেকে বড় অঙ্কের দাবি আরশি-রাখির! কী করবেন এবার নায়ক 
'রেস ৩' মুক্তি পেয়ে গিয়েছে। ফেসবুক জুড়ে ট্রলিং চললেও বক্স অফিসে বাজিমাত করেছে সলমন খানের 'রেস ৩'। এরই মধ্যে
ছবিটি বক্স অফিসে প্রায় ১৫০ কোটির ব্যবসা করেছে। কিন্তু এই লাভের ভাগীদার হওয়ার দাবি করেছেন রাখি সবন্ত ও 'বিগ বস'
খ্যাত আরশি খান। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, আরশি ও রাখি দু'জনেই সলমনের কাছ থেকে পাঁচ কোটি টাকা
দাবি করছেন। এই বিষয়ে অন্যান্য খবর কিংবদন্তি ক্রিকেটারের সঙ্গে শরীরী সম্পর্কের কথা প্রকাশ্যে এনে আক্ষেপ আরশির সংবাদমাধ্যমের কাছে আরশি জানান,
আমি সলমনের থেকে ৫ কোটি টাকা চাই কারণ 'রেস ৩'-র জন্য অনেক প্রচার করেছি। এইটুকু আমার প্রাপ্য। আরশি এই দাবি
করার কিছুক্ষণের মধ্যেই গলা মেলান রাখিও। তিনিও ৫ কোটি টাকা দাবি করেন। এমনকী, সংবাদমাধ্যমের কাছে তিনি বলেন, সলমন এত টাকা
নিয়ে কী করবেন? আপনি (সলমন) কি কবরেও এত টাকা নিয়ে যাবেন? তবে সলমন খান এখনও এই বিষয়ে মুখ খোলেননি। শেষ
পর্যন্ত সল্লু ভাই আরশি ও রাখির হাতে ৫ কোটি টাকা তুলে দেন কি না সেটাই এখন দেখার। 