ঝুমা বৌদির পর এবার কী সাজবেন মোনালিসা 
শোনা যাচ্ছে, 'স্টার প্লাস'এর আগামী ধারাবাহিকে ডাইনির চরিত্রে অভিনয় করতে চলেছেন ভোজপুরী সেনসেশন মোনালিসা। তাঁর অভিনীত ওয়েব সিরিজ 'দুপুর
ঠাকুরপো টু' ইতিমধ্যেই বাঙালি দর্শকমহলে জনপ্রিয়তা পেয়েছে। এর মধ্যেই আবার নায়িকার ভোল বদল! সুপার-ন্যাচরাল জঁরের কোনও ফিকশন ধারাবাহিকে এই প্রথম
কাজ করছেন মোনালিসা। তাঁর কথায়, ধারাবাহিকে আমার চরিত্রটা বেশ ইন্টারেস্টিং। ভৌতিক কাণ্ড-কারখানাকে সম্পূর্ণ নতুন আঙ্গিকে দেখানো হয়েছে এই ধারাবাহিকে। কালো
জাদু করে কীভাবে আমি সব কিছুকে নিজের বশে নিয়ে আসি, সেটা নিয়েই গল্প। আশা করছি, আমার কাজ দর্শকের ভাল লাগবে।
দুষ্টু-মিষ্টি উমা বৌদি ইতিমধ্যেই দর্শকের মনে জায়গা করে নিয়েছে। এবার ডাইনি অবতারে মোনালিসা ফের দর্শক-মন কজ্বা করতে পারেন কি না,
সেটাই আপাতত দেখার। 