একুশের মঞ্চে টলিউডের কারা এলেন মমতার কাছে, কারা আরও কাছে 
বার বার কেন ইন্দ্রাণী হালদার আর মিমির নাম বললেন মুখ্যমন্ত্রী? খুব কমই উচ্চারণ করলেন অভিনেতা সাংসদ দেবের নাম! শেষ
হল ২১ জুলাই সমাবেশ। প্রতি বছরের মতো এই বছরেও চাঁদের হাট বসল এই মঞ্চে। সাক্ষী রইল অগণিত পশ্চিমবঙ্গবাসী। এবারের সবচেয়ে
গুরুত্বপূর্ণ ঘটনা হল, এই মঞ্চ থেকেই তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেতা ও সাংসদ দেব। ছিলেন
মিমি ও সায়ন্তিকা। এবং জুন মালিয়া। অভিনেতা সোহম বহু দিন ধরেই তৃণমূলের সঙ্গে যুক্ত। নিজের উদ্যোগে বেশ কিছু সমাজসেবামূলক কাজও
করেছেন। ছিলেন অভিনেতা হিরণ ও রুদ্রনীল, দিগন্ত বাগচি। সব অভিনেতা-অভিনেত্রীর মধ্যে সহজেই অনুমেয় কে মুখ্যমন্ত্রীর সবচেয়ে কাছের মানুষ! তবে এদিন
কথাপ্রসঙ্গে মিমি আর ইন্দ্রাণী হালদারের নামই বার বার ঘুরিয়ে-ফিরিয়ে শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে। তবে কি কোনও গুরুত্বপূর্ণ পদ
পেতে চলেছেন অভিনেত্রী মিমিও? শুরুতেই ছিল নচিকেতা চক্ত্রী ও কবীর সুমনের যুগলবন্দি। ভূমি-খ্যাত সৌমিত্র ও অধুনা চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেন।
সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকলেও আসলে এখনও মমতার সবচেয়ে কাছের মানুষ ইন্দ্রনীল সেন। 