একদিকে দেবী, অন্যদিকে শ্যামা! সেরা দশে কারা 
গত সপ্তাহে ১৫আরবান টিআরপি তালিকার শীর্ষে ছিল 'কৃষ্ণকলি'। এই সপ্তাহেও শীর্ষে রয়েছে ওই ধারাবাহিক ১০.২ রেটিং নিয়ে। জি বাংলার
এই ধারাবাহিক যখন বেঙ্গল টপার, তখন স্টার জলসা-য় শুধুমাত্র ওই চ্যানেলের টপার 'দেবী চৌধুরাণী'। যদিও রেটিং তালিকায় ওই ধারাবাহিক রয়েছে
অনেকটাই নীচে, তবু এই মুহূর্তে ওই চ্যানেলের সবচেয়ে হিট ধারাবাহিক। আগামী সপ্তাহ থেকে অবশ্য পাওয়া যাবে 'ভূমিকন্যা'-র রেটিং। তার পরে
বোঝা যাবে যে 'দেবী' না 'তরিতা' কার গল্প নিয়ে বেশি উৎসাহিত দর্শক। এই বিষয়ে অন্যান্য খবর টিআরপি সেরা এবার কালো
মেয়ের গল্প, সেরা দশে কারা নাম এক কিন্তু চেহারা আলাদা! বাংলা টেলিভিশনের নেমসেকরা পর্ব ১ ফিরে আসা যাক মূল তালিকায়।
এই সপ্তাহে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে 'করুণাময়ী রাণী রাসমণি' (৯.৬) ও 'জয় বাবা লোকনাথ' (৯.০)। বিগত কয়েক সপ্তাহ ধরেই
রেটিং বাড়ছে 'জয়ী'-র। তালিকার উপর দিকে উঠে আসছে আবার এই ধারাবাহিক। এই সপ্তাহে 'জয়ী' রয়েছে চতুর্থ স্থানে ৮.৬ রেটিং নিয়ে।
পঞ্চম স্থানে ৮.২ রেটিং নিয়ে রয়েছে 'বকুলকথা'। নীচে রইল এই সপ্তাহের সেরা দশের বাকি ধারাবাহিক ও তাদের রেটিংগুলি - ষষ্ঠ
- 'সীমারেখা' (৭.১) সপ্তম - 'দেবী চৌধুরাণী' (৭.০) অষ্টম - 'সাত ভাই চম্পা' ও 'ফাগুন বউ' (৬.৯) নবম - 'কে
আপন কে পর' (৬.৮) দশম - 'ভজগোবিন্দ' (৬.৩) 