এবার ফেসবুকে এলেন কাজল 
কাজলের ভক্তদের জন্য সুখবর। এবার থেকে ফেসবুকে দেখা যাবে তাঁকে। আপাতত স্বামী অজয় দেবগণের সঙ্গে 'শিবায়'এর প্রচারে বিদেশ সফরে
বেরিয়েছেন তিনি। সান ফ্রান্সিস্কোয় ফেসবুক হেডকোয়ার্টার্সেও গিয়েছিলেন। সেখানেই নিজের ফেসবুক পেজ লঞ্চ করেন। শুক্রবার ছিল কাজলের মা, অভিনেত্রী তনুজার জন্মদিন।
নিজের পেজে একটা ভিডিও শেয়ার করে মা'কে শুভেচ্ছাও জানিয়েছেন নায়িকা। দুনিয়া জুড়ে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখবেন এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের
মাধ্যমে। ক্যাটরিনা কাইফ কিছুদিন আগেই ফেসবুকে যোগ দিয়েছেন। কাজলও এবার সেই পথের পথিক হলেন! 