পোশাকে নরেন্দ্র মোদী, রাখি সবন্তের বিরুদ্ধে এফআইআর 
গত অগস্টে ভারতের স্বাধীনতার ৭০তম বর্ষ উদ্যাপন করতে আমেরিকায় এক অনুষ্ঠানের আয়োজন করেছিল 'ফেডারেশন অফ ইন্ডিয়ান আমেরিকানস'। সেই অনুষ্ঠানেই
প্রধানমন্ত্রীর ছবি-সহ শর্ট ড্রেস পরে উপস্থিত হয়েছিলেন রাখি। সেই ঘটনার জন্য বৃহস্পতিবার রাজস্থানের কাঙ্করোলি থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর করেছেন প্রজিত
তিওয়ারি নামে এক আইনজীবী। ওই অনুষ্ঠানের ছবি আবার সোশ্যাল মিডিয়ায় আপলোডও করেছিলেন রাখি। তা নিয়ে ট্রোলও হয়েছিল প্রচুর। তবে সেই
সময় রাখির কাছে এই ধরনের পোশাক পরার কারণ জানতে চাওয়ায় তাঁর অকপট উত্তর ছিল, এটা আমার মোদীজি'র প্রতি ভালবাসা। প্রধানমন্ত্রীর
যেমন দেশের নাগরিকের উপর একটা অধিকার রয়েছে, তেমন নাগরিকেরও তো তাঁর উপর অধিকার রয়েছে! এমনকী, রাখি এ-ও জানিয়েছিলেন, এই পোশাকের
মাধ্যমে ওবামার দেশে তিনি ভারতকে উপস্থাপন করেছেন! ভালবাসা থেকেই তিনি এমন অদ্ভুত কাজ করেছেন বলেও জানিয়েছিলেন রাখি। সেই 'অদ্ভুত' কাজ
নিয়েই এবার বাধল সমস্যা। ওই পোশাক পরে রাখি প্রধানমন্ত্রীর সম্মানহানি করেছেন, সেই মর্মেই থানায় অভিযোগ দায়ের করেছেন ওই আইনজীবী। 