হাঁটুর বয়সি নায়িকা শ্রদ্ধার প্রেমে হাবুডুবু খাবেন সঞ্জয়? 
হাঁটুর বয়সি নায়িকা শ্রদ্ধা কপুরের সঙ্গে প্রেমের অভিনয় করতে যাচ্ছেন সঞ্জয় দত্ত। ৫৬ বছরের নায়কের সঙ্গে ২৭ বছরের নায়িকার
রসায়ন কেমন হবে ভাবুন তো! পুণের ইয়েরওয়াড়া জেল থেকে মুক্তি পাওয়ার পরে এই ছবিতেই প্রথম চুক্তি করেন সঞ্জয় দত্ত। সিদ্ধার্থ
আনন্দের পরিচালনায় ছবিটি তৈরি হচ্ছে মধ্যবয়সি এক পুরুষের সঙ্গে এক যুবতীর ভালবাসার গল্প নিয়ে। আদতে এই ছবিটি একটি অ্যাকশন থ্রিলার।
ছ'টি দেশে শ্যুটিং করার পরিকল্পনা রয়েছে পরিচালকের। নাম চূড়ান্ত না হওয়া ছবিটির জন্য শ্রদ্ধার পাশাপাশি বলিউডের অন্য দুই অভিনেত্রী পরিণীতি
চোপড়া ও আলিয়া ভট্টের কথা ভাবা হয়েছিল। কিন্তু কিছুতেই ডেট পাওয়া যাচ্ছিল না তাঁদের। তাই চূড়ান্ত করা হল 'আশিকি টু'
তারকা শ্রদ্ধাকেই। শক্তি কপূরের সঙ্গে নিজের প্রথম ছবি সুনীল দত্ত পরিচালিত 'রকি'(১৯৮১)-তে অভিনয় করেছিলেন সঞ্জয়। আর এবার মেয়ের সঙ্গে। এখন
দেখার এই রসায়ন কতটা জমাট হয়। 