আসছে 'আমি যে কে তোমার', ইউটিউবে প্রকাশ টাইটেল ট্র্যাক, দেখুন ভিডিও 
রবি কিনাগীর পরিচালনায় আসছে সায়ন্তিকা-অঙ্কুশ-নুসরত অভিনীত নতুন বাংলা ছবি 'আমি যে কে তোমার'। ছবির নামই বলে দিচ্ছে প্রেম ও
সম্পর্কের গল্প। তার উপর যখন দু'জন নায়িকা রয়েছেন ছবিতে তখন গল্পে কিছু টুইস্ট অ্যান্ড টার্ন তো থাকবেই। তবে ছবির নামকরণটি
হয়েছে হালে। নামকরণ ছাড়াই এতদিন শ্যুটিং চলেছে। বিদেশের নানা লোকেশনে ছবির সং সিকোয়েন্সের শ্যুটিং হয়েছে। গত পরশুই ইতালিতে শেষ হয়েছে
ছবির শ্যুটিং। টুইটারে শ্যুট র্যাপের ছবি পোস্ট করেছেন নুসরত, অঙ্কুশ এবং সায়ন্তিকা। ছবির নামকরণের খবরটিও তাঁরাই শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।
ছবিঃ নুসরতের টুইটার হ্যান্ডল থেকে আরও পড়ুন টেলিপর্দায় কামব্যাক অর্জুনের, আসছে নতুন ধারাবাহিক মুক্তি পেল 'বস ২'-এর টিজার, দেখুন ভিডিও
ওদিকে দিন কয়েক আগেই ইউটিউবে মুক্তি পেয়েছে ছবির টাইটেল ট্র্যাক। ইন্দ্রদীপ দাশগুপ্তের পরিচালনায় গানটি গেয়েছেন আরমান মালিক। ছবিটি কেমন হবে,
তা তো আর এখন থেকে বলা যাচ্ছে না, তবে বেশ ইমোশনাল ছবি হবে সেটা বেশ স্পষ্ট এই টাইটেল ট্র্যাক থেকেই।
শুনে নিন ট্র্যাকটি নীচের লিঙ্কে ক্লিক করে - 