কমেডি নাইটসের 'পলক' গ্রেফতার, পরে জামিনে মুক্ত 
কমেডিয়ান কিকু সারদাকে গ্রেফতার করল পুলিশ। জনপ্রিয় কমেডি শো 'কমেডি নাইটস উইথ কপিল'-এর 'পলক'-এর চরিত্রে অভিনয় করেন কিকু। ধর্মীয়
ভাবমূর্তিকে আঘাত করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এক ধর্মীয় নেতাকে নকল করার অভিযোগে তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৫-এ ধারায় মামলা
দায়ের করা হয়েছে। কমেডি শোয়ের মঞ্চে এক ধর্মীয় নেতাকে নকল করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ওই ধর্মীয়গুরুকে নকল করা এবং
তাঁর ভাবমূর্তিকে বিকৃত করার অভিযোগ উঠেছে। ধর্মীয় ভাবাবেগকে আঘাত করার অপরাধে তাঁকে গ্রেফতার করে পুলিশ। পরে এক লক্ষ টাকার জামিনে
মুক্তি পান তিনি। যদিও এই ঘটনার পরে নিজেই ক্ষমা চেয়ে নেন 'পলক' ওরফে কিকু। তিনি জানান, জ্ঞানত তিনি অপমান করতে
চাননি। অজান্তে কোনও ধর্মীয় আবেগকে আঘাত করে থাকলে তিনি দুঃখিত। বুধবার তাঁকে স্থানীয় আদালতে পেশ করে পুলিশ। তার অব্যবহিত পরেই
রাম রহিম বলেন, কিকু যদি ক্ষমা চায়, তাহলে আমার কিছু বলার নেই। 