অসুস্থ মিলনতিথি-অভিনেত্রী! শ্যুটিং কি বন্ধ থাকবে? 
আগামী বেশ কিছুদিন শ্যুটিং থেকে দূরে থাকতে হবে 'মিলনতিথি'-অভিনেত্রী 'বহ্নি' অর্থাৎ দেবযানী চক্ত্রীকে। আজ সকালেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট
করে তিনি জানিয়েছেন যে অসুস্থতার কারণে তিনি ভর্তি রয়েছেন কলকাতার অ্যাপোলো গ্লেনেগলস হসপিটালে। সঙ্গে এ-ও লিখেছেন যে আগামী বেশ কিছুদিন
যে তিনি 'মিলনতিথি'-র শ্যুটিংয়ে যেতে পারবেন না। তবে কি বন্ধ থাকবে শ্যুটিং? প্রযোজক সংস্থা 'অ্যাক্রোপলিস'-এর প্রতিনিধি জানালেন যে অসুস্থ হলেও
খুব বেশিদিন হসপিটাল-বাসী হয়ে থাকতে হবে না দেবযানীকে তাই শ্যুটিং বন্ধ রাখার কোনও কারণ নেই। আগামী এক সপ্তাহের মধ্যেই তিনি
সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। তাছাড়া ধারাবাহিকে এখন একসঙ্গে অনেকগুলি সাবট্র্যাক চলছে। তাই অন্তত কিছুদিনের জন্য 'বহ্নি'-কে বাদ
দিয়ে গল্পটিকে এগিয়ে নিয়ে যেতে খুব একটা অসুবিধা হবে না। আরও পড়ুন বাংলা টেলিভিশন কাঁপাচ্ছেন দুই অবাঙালি সুন্দরী! মেক-আপ ছাড়া
কেমন দেখায় রাধা-কে? দেখুন ছবি! কিন্তু ঠিক কী হয়েছে দেবযানীর? সে বিষয়ে অবশ্য কোনও মন্তব্য করতে চাইলেন না প্রযোজক সংস্থার
প্রতিনিধি। এই মিষ্টি অভিনেত্রী ধারাবাহিকের 'খলনায়িকা' হলেও তাঁর ফ্যান ফলোয়িং কিন্তু বিরাট। আশা করা যায় খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন
দেবযানী। 