বন্ধু আর বন্ধুনির কন্যালাভে আমিরি ট্রিট 
বন্ধুত্বের খাতির আর কাকে বলে! বন্ধু এবং বন্ধুনির কন্যারত্ন লাভের সংবাদে আত্মহারা হয়ে পড়লেন আমির খান। প্রসঙ্গত, এই 'বন্ধু'টি
হলেন পরিচালক আদিত্য চোপড়া এবং 'বন্ধুনি'টি অবশ্যই রানি মুখোপাধ্যায়। 'দঙ্গল' ছবির শ্যুটিংয়ে আমির পুণেয় ব্যস্ত রয়েছেন এক সপ্তাহের উপর। এখানেই
খবর পান রানি-আদিত্যর কন্যালাভের বিষয়ে। রানির সঙ্গে তাঁর সম্পর্ক সেই 'গুলাম' ছবি থেকে। তার পরে 'মন' ও 'মঙ্গল পাণ্ডে'-তেও রানিই
ছিলেন তাঁর বিপরীতে। আর আদিত্যর সঙ্গে তাঁর গাঁঠছড়া 'ধুম ৩' থেকে। শ্যুটিং স্পটে খবরটি পেয়েই অকৃত্রিম আনন্দ ব্যক্ত করেন আমির।
সঙ্গে সঙ্গে ইউনিটের সকলকে মিষ্টি খাওয়াতে ব্যস্ত হয়ে পড়েন তিনি। 