বছরের শুরুতেই বাগদান সেরে ফেললেন অক্ষয় কুমারের নায়িকা 
নিজস্ব প্রতিবেদন : ২০১৮ থেকেই বলিউডে বিয়ের মরশুম শুরু হয়েছে। সোনাম-আনন্দ থেকে রণবীর-দীপিকা কিংবা প্রিয়াঙ্কা-নিক, ঢাকঢোল পিটিয়ে এবার বিয়ে
সেরে ফেলছেন বলিউডের একের পর এক সেলেব। এবার সেই তালিকা থেকে বাদ পড়লেন না এমি জ্যাকসনও। আরও পড়ুন : ইংলিশ
চ্যানেলে নেমে ক্যাটরিনার 'ভয়ঙ্কর' কীর্তি, দেখুন ভিডিও বছরের প্রথম দিনই বন্ধু জর্জ পানায়ীওট্টুর সঙ্গে বাগদান পর্ব সেরে ফেলেন এমি। বছর
শুরুর প্রথম দিনে '২.০' অভিনেত্রী এমি চুপিচুপি আংটি বদল সেরে ফেললেও, সেই খবর ক্রমশ ছড়িয়ে পড়ে। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এমি
লেখেন, এবার নতুন জীবন শুরু করলেন তিনি। আর তাই এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুখী এবং খুশি মানুষ তিনি। দেখুন কী
লিখলেন এমি... বেশ কিছুদিন হরেই জর্জের সঙ্গে 'ডেট' করছিলেন এমি। কিন্তু সংবাদমাধ্যমের নজর থেকে সব সময়ই ভালবাসাকে লুকিয়ে রাখার আপ্রাণ
চেষ্টা করেন বলিউডের এই অভিনেত্রী। কিন্তু, বছর শুরুর একেবারে প্রথমে বাগদান পর্ব সেরে ফেলার পরই, ব্যবসায়ী বন্ধুর কথা সবার সামনে
তুলে ধরেন এমি জ্যাকসন। তবে এই মুহূর্তে ভারতে নয়, জাম্বিয়াতে জর্জের সঙ্গে নিরিবিলিতে সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। 