সাহায্যের হাত 
দিল্লির একটি মেয়েকে শ্লীলতাহানির হাত থেকে রক্ষা করেছিলেন তাপসী পন্নু। সেই অভিজ্ঞতার কথা জানালেন নায়িকা। দিল্লিতে 'পিঙ্ক' ছবির শ্যুটিং
চলাকালীন ঘটেছিল ঘটনাটি। নায়িকা ছবির শ্যুটিং সেরে ফিরছিলেন। সেই সময় দিল্লির এক মেট্রো স্টেশনের বাইরে কয়েকজন ওই মেয়েটির শ্লীলতাহানির চেষ্টা
করে। তাপসী তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে সাহায্য করেন। এমনকী, মেয়েটিকে বাড়িও পৌঁছে দেন তাপসী। তাঁর কথায়, মেয়েটি একা ছিল। ওকে
সাহায্য করা উচিত ছিল আমার। আর আমি মনে করি, প্রত্যেকেরই উচিত এই রকম পরিস্থিতিতে আক্রান্ত ব্যক্তিকে সাহায্য করা। 