'টিউবলাইট' ছবির জন্য নয়া পরিকল্পনা সলমন খানের 
সলমন খান ও কবীর খান এখন সুপারহিট জুটি। পরপর দু'টি সুপারহিট ছবি দিয়েছে এই জুটি। 'এক থা টাইগার' এবং
'বজরঙ্গি ভাইজান'। 'বজরঙ্গি ভাইজান'-এর মুক্তির পর থেকেই জল্পনা ছিল তিন নম্বর ছবি কবে হবে। ইতিমধ্যে সেটাও চূড়ান্ত হয়ে গিয়েছে। সলমন-কবীর
জুটির তৃতীয় ছবি 'টিউবলাইট'। এই ছবিতে সলমনের বিপরীতে নায়িকা কে হবেন তা নিয়েও অনেক জল্পনা তৈরি হয়েছে। প্রথমে শোনা গিয়েছিল
দীপিকা পাড়ুকনের নাম। পরে শোনা গিয়েছে, সেটা ঠিক নয়। এবার কবীর খান সল্লুর বিপরীতে এক চিনা অভিনেত্রীকে নির্বাচন করেছেন। সলমন
অবশ্য এইসবের বাইরে অন্য পরিকল্পনা করেছেন। এখন তো আর শুধু অভিনেতা নন, সলমন এখন প্রযোজকও। 'বজরঙ্গ ভাইজান' ছবির সহ-প্রযোজক ছিল
'সলমন খান ফিল্মস'। আর ওই ছবি বক্স অফিসে রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল। এবার আর সহ নয়, 'টিউবলাইট' ছবি এককভাবেই প্রযোজনা
করতে চাইছেন সলমন। অন্য কোনও সংস্থার সঙ্গে যৌথ প্রযোজনায় যাবে না 'সলমন খান ফিল্মস'। একাই নেবেন প্রোডাকশন থেকে ডিস্ট্রিবিউশন সব
কিছুর দায়িত্ব। আরও পড়ুন সলমন খানের শরীরে বাসা বেঁধেছে এই মারাত্মক রোগ এই ব্যক্তি এখন সলমন খানের রাতের ঘুম কেড়ে
নিয়েছেন 