এবার কি ছাদনাতলায় রণবীর-আলিয়া! বিয়ে নিয়ে মুখ খুললেন রণবীর 
প্রিয়ঙ্কা-নিকের বিয়ের পরে আপাতত বলিউডের জল্পনা দীপিকা-রণবীর সিংহের বিয়ে নিয়ে। নভেম্বরেই নাকি ছাদনাতলায় দেখা যাবে তাঁদের। এই পরিস্থিতিতে দীপিকার
প্রাক্তন প্রেমিক রণবীর কপূরের বিয়ে নিয়েও শুরু জল্পনা। রণবীর-আলিয়ার প্রেমের খবর সকলেরই জানা। প্রাক্তন প্রেমিকার মতো শিগগির কি গাঁটছড়া বাঁধবেন
রণবীরও? এবার এই নিয়ে মুখ খুললেন খোদ রণবীর। এই বিষয়ে অন্যান্য খবর রণবীরের একটি দোষই কাঁদিয়েছে দীপিকাকে, কতটা কষ্টে ছিলেন
তিনি জানুন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, এক সাক্ষাৎকারে রণবীর তাঁদের বিয়ে নিয়ে গুঞ্জনকে 'বানানো কাহিনি' বলে
কটাক্ষ করেছেন। তাঁদের বিয়ে নিয়ে তৈরি হওয়া গুঞ্জনকে 'শো বিজনেসের অংশ' বলেছেন রণবীর। আলিয়ার সঙ্গে তাঁর যে প্রেমের সম্পর্ক রয়েছে,
সেটা অবশ্য অকুণ্ঠ চিত্তে মেনে নিয়েছেন তিনি। রণবীর জানিয়েছেন, তিনি বিয়ের ব্যাপারে কোনও 'প্ল্যানিং'-এ বিশ্বাস করেন না। তাঁর মতে, বিয়ের
কোনও সঠিক বয়স হয় না। কেবল মাত্র মানসিক ভাবে প্রস্তুত হলেই বিয়ে করা যায়। তিনি বলেন, ব্যাপারটা এমন নয়, যে
আমি এখন ৩৫, তাই এবার বিয়েটা সেরে ফেলা দরকার। তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন, আভি অ্যায়সি কোই বাত নেহি হ্যায়।
বিয়ে-গুঞ্জনকে উড়িয়ে দিয়ে আপাতত 'প্রেমের জোয়ারে' ভেসে যাওয়াতেই মন রণবীরের। প্রাক্তন প্রেমিকার বিয়ের খবরেও বিচলিত হতে রাজি নন তিনি। 